• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

তাজা মুরগির বদলে মরা মুরগি দেওয়ার চেষ্টা, ধরা খেলেন ব্যবসায়ী

মুশফিকুর রহমান / ২৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে তাজা মুরগির সঙ্গে মরা মুরগি বিক্রির অভিযোগে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বোয়ালমারী মুরগি বাজারের আলামিন পোল্ট্রি হাউজে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলামিন পোল্ট্রি হাউজের ব্যবসায়ী বাপ্পী মোল্লা, পিতা রবিউল মোল্লার বিরুদ্ধে তাজা মুরগির সঙ্গে মরা মুরগি বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে এক নারী আলামিন পোল্ট্রি হাউজ থেকে দুটি সোনালি মুরগি কেনেন। দোকানদার বাপ্পী মোল্লা ক্রেতার সামনে মুরগি দুটি জবাই করে একটি ড্রামে রাখেন। ওই ড্রামে আগে থেকেই মরা মুরগি রাখা ছিল। পরে মুরগি পরিষ্কার করার সময় একটি তাজা মুরগির সঙ্গে মরা মুরগি দেওয়ার চেষ্টা করলে বিষয়টি ক্রেতার নজরে আসে।

এ সময় বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে বাপ্পী মোল্লা নিজের অপরাধ স্বীকার করেন বলে জানা যায়।

পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বোয়ালমারী মুরগি বাজারের রাস্তার ওপর মুরগির খাঁচা রেখে ব্যবসা করা দোকানিদের খাঁচা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, “একজন ক্রেতাকে জীবিত মুরগি জবাই করে তার পরিবর্তে মৃত মুরগি দেওয়ার চেষ্টা করা হয়। দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিক্রেতা নিজের দোষ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা