• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
শিবগঞ্জ বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত ধর্মপাশায় যৌতুক মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার নামুজা ফাজিল মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যবিপ্রবিতে ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উপলক্ষে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্যাকেটে ফুটো, দুধে জমাটভাব; পান করে হাসপাতালে ১৭ শিক্ষার্থী ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি

দুই বন্ধুর সঙ্গে কক্সবাজারে রাত যাপনের অভিযোগ, স্বামীর ঘরে ফেরা হলো না গৃহবধূ রিনার

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ২৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় রিনা (ছদ্মনাম) নামে এক গৃহবধূকে নিয়ে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে রাত যাপনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী নিখোঁজ ও অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করেছেন স্বামী মোহাম্মদ আলী।

অভিযোগে স্বামী উল্লেখ করেন, একই এলাকার মো. আকবরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বিচার হলেও কোনো পরিবর্তন হয়নি।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুলাই চট্টগ্রামে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রিনা। পরে জানা যায়, তিনি আকবর ও অপর এক যুবকের সঙ্গে কক্সবাজারে গিয়ে একটি হোটেলে রাত যাপন করেন।

স্বামীর দাবি, ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় কক্সবাজার থেকে বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠানো হয়। পরে ওই টাকা স্থানীয় একটি বিকাশের দোকান থেকে উত্তোলন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় গত ২৮ জুলাই সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেন মোহাম্মদ আলী। পরে গত ৪ সেপ্টেম্বর পৃথক অভিযোগও দায়ের করেন তিনি।

অভিযোগে আরও দাবি করা হয়, আকবরের সঙ্গে অপর এক রাজনৈতিক নেতারও যোগাযোগ ছিল। তবে হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে ওই ব্যক্তির নাম অভিযোগে উল্লেখ করেননি বলে জানান স্বামী।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত আকবরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা