• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নবম শ্রেণীর ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্র গ্রেফতার

মোঃ আবু তালেব, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি; / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক এবং সর্বশেষ ধ*র্ষণের অভিযোগ উঠেছে ষষ্ঠ শ্রেণির এক কিশোরের বিরুদ্ধে। এতে ওই ছাত্রী ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, একই মাদ্রাসায় পড়ার সুবাদে প্রায় দুই বছর ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিশোরটি। একপর্যায়ে সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করা হয়। সর্বশেষ গত ৭ মে রাতে ছাত্রীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ধ*র্ষণের অভিযোগ করা হয়েছে।

শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ৫ সেপ্টেম্বর আল্ট্রাসনোগ্রাম করানো হয়। পরীক্ষায় ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তাকে কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা