• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের নির্মাণকাজে হামলা-ভাঙচুর, পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

শেরপুর সদর হাসপাতালে টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, গ্রেপ্তার -১

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি; / ৪৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ছুরিকাঘাতের অভিযোগে আরাফাত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরাতন হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে আহত করার অভিযোগ ওঠে আরাফাতের বিরুদ্ধে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৬সেপ্টেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে আরাফাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা