• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের নির্মাণকাজে হামলা-ভাঙচুর, পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

বিজিবির পৃথক অভিযান, বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার; / ৪৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

‎যশোর সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎রোববার (৬ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
‎
‎আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১২৪টি শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি পোশাকসামগ্রী, ৪ কেজি কিসমিস, ৫ দশমিক ৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুসকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ত্ব, ১২৫টি চকলেট এবং ৪৮০টি কসমেটিকস সামগ্রী।
‎
‎বিজিবি জানায়, আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারচক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা