• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত? সাংবাদিক দুলালের পাশে দাঁড়ালেন এমপি রায়হান সিরাজী

ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ও প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন

মোঃ আবিদ হাসান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি; / ৫২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপি আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ও প্রমিলা (নারী) ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বেনীদুয়ার গ্রামবাসীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পৌর শাখার সভাপতি আবির হোসেন মিলন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ, বেনীদুয়ার ধর্মপল্লীর সহকারি পাল-পুরোহিত বিনেশ তিগ্যা, মোস্তাফিজুর রহমান বাবু, সাকিব চৌধুরী প্রমুখ। খেলার সভাপতিত্ব করেন বেনীদুয়ার ধর্মপল্লীর সহকারি পাল পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া। বিকালে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা একটি সমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। বিশেষ করে তরুণ সমাজকে সঠিক পথে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা