• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি; / ৪৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে

আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এই মর্মান্তিক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু হলো—পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা(৩) এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা(৩)।এখানে উল্লেখ্য যে নিহত সাফার বাবা মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন বলে জানা যায়।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।

তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

হৃদয়বিদারক এই মর্মান্তিক ২শিশু মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । আপন ভাই-বোনের সন্তান দুই শিশুর একসঙ্গে মৃত্যুতে এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা