• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

মোঃ ময়নুল ইসলাম, স্টাফ রিপোর্টার; / ৬৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের নাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

ইজিবাইকটি নাজিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পেছনে সরিয়ে নেওয়ার সময় আবারও ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

আহত তিন যাত্রীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকা থেকে ঘাতক তেলবাহী ট্রাকটি জব্দ করেছে বোদা হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা