• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline
সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, আটক ছাত্রলীগের দুই নেতা লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ অপসংস্কৃতি প্রতিরোধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ধুনটে আজাদ শিল্পীগোষ্ঠী

আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপন শুরু: নতুন প্রজন্মে বিদ্রোহী কবির চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) রিপোর্টার; / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মানিক চৌধুরী, উপজেলার দু’টি প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন, তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, নজরুলের চেতনা ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কর্মকান্ড আরও বাড়াতে হবে। এজন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, রচনা ও আলোচনা সভার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সংগীত পরিবেশন করে। তাদের কন্ঠে নজরুল সংগীতের সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা মুগ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা