• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে জমজমাট আয়োজনে গোল্ডকাপ ফুটবল ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি; / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

আজ ২৫ আগস্ট মঙ্গলবার
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সদর -৪ আসনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান মিলন এমপি, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহবুবুল আলম ও সদস্য এনামূল আকন্দ লিটন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সাইফুর রহমান।

এছাড়া ফুটবল ম্যাচ উপভোগ করতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জমজমাট ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ জেলা সদর বনাম গৌরীপুর উপজেলা দলের মধ্যে খেলা হয়।

আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা