ফেনীর পরশুরামে ইয়াবা সেবনরত অবস্থায় ৪ ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১২. আগস্ট পরশুরাম থানার সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সুমন- উত্তর কোলাপাড়া, বসির আহমেদ বাশপদুয়া, কফিল উদ্দিন- দক্ষিণ বেড়াবাড়িয়া, মনির হোসেন – উত্তর কোলাপাড়া , অভিযানকালে ঘটনাস্থল থেকে ইয়াবা, লাইটার, মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। ছবিতে টেবিলের উপর ইয়াবা, সিগারেট, লাইটার ও অন্যান্য সামগ্রী দেখা যায়। পরশুরাম থানা সূত্রে জানা যায়, মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঘটনাস্থল থেকে জব্দকৃত ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম