• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের নির্মাণকাজে হামলা-ভাঙচুর, পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

চাঁদপুরে ইয়াবাসহ হাসপাতাল থেকে চিকিৎসক গ্রেপ্তার

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধিঃ / ৬৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চাঁদপুরের কচুয়ার উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার ‘সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এই অভিযান পরিচালনা করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ দল ওই ডায়াগনস্টিক সেন্টারে হানা দেয়। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসকের ব্যক্তিগত কক্ষে তল্লাশি চালিয়ে ৪ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে কচুয়া থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শুধু মাদক সেবনই নয়, এই চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর অভিযোগ। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা যথাযথ প্রশিক্ষণ ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে রোগীদের ঝুঁকিপূর্ণ এনেস্থেসিয়া (অবশ করার ওষুধ) প্রদান করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে যৌন হয়রানি, ইভটিজিং এবং বিভিন্ন নারীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর চাঞ্চল্যকর অভিযোগও রয়েছে।

​অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটক ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে নিজের অফিসকক্ষেই নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। একজন চিকিৎসকের এমন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোর উচিত চিকিৎসক নিয়োগের পূর্বে বাধ্যতামূলক ড্রাগ টেস্ট সম্পন্ন করা।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ ও বেলায়েত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা