• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
গারো পাহাড়ে পাথর-বালুর দৌরাত্ম্য, প্রশ্নের মুখে পাহাড়-নদী-পরিবেশ প্রকৃতির গজনী, সম্ভাবনার ঝিনাইগাতী পর্যটন বিকাশ ও শিল্পায়নে খুলতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক রাবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা, চবিসাসের মানববন্ধন ও মৌনমিছিল তেঁতুলিয়ায় শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ,শিক্ষক পলাতক সেনবাগ ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালুর উদ্যোগ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিক আবেদন জমা শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক

ফতুল্লায় পিঠালিপুল প্যারাডাইস্ ক্যাবলস্ বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের গুদাম থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার লাশের পাশে চুরিরত অবস্থায় আরও ২ চোর গ্রেফতার

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ হয়ে যাওয়া একটি শিল্প প্রতিষ্ঠানের গুদাম থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে শনিবার দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে ফতুল্লার পিঠালীপুল এলাকায় বন্ধ হয়ে যাওয়া প্যারাডাইজ ক্যাবলস্রে গুদামে প্রবেশ করে সেখানে এক ব্যক্তির পচে যাওয়া লাশ দেখতে পায় পুলিশ। তবে লাশ উদ্ধারের সময় একই গুদাম থেকে চুরিরত অবস্থায় আরও ২ চোরকে বমাল গ্রেফতার করা হয়।

পচন ধরা লাশ পাশে রেখে চুরিরত অবস্থায় আরও ২ চোর ধরা পড়ায় বিষয়টি স্থানীয় ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।
লাশের পাশ থেকে গ্রেফতার ২ চোর হলো, জামালপুরের পিয়াস (৩০) এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পারভেজ (২৫)। তারা এলাকায় ভ্রাম্যমান বলে স্থানীয়রা জানিয়েছে।
এদিকে বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়া প্যারাডাইজ ক্যাবলস্রে গুদাম থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্তে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ বন্ধ হয়ে যাওয়া প্যারাডাইজ ক্যাবলস্রে গুদামে অভিযান চালিয়ে উপুড় হয়ে থাকা এক ব্যক্তির পচন ধরা লাশ দেখতে পায়।

লাশের উপর পোড়া তেল দিয়ে রাখা হয়েছিল। এ থেকে বোঝা যায় এটি একটি হত্যাকান্ড। হত্যাকারীরা চেয়েছিল যাতে লাশের পচা গন্ধ বাইরে না বের হয়। কিন্তু লাশ পচে তীব্র পচা গন্ধ বের হলে এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিয়ে পচা গন্ধের বিষয়টি পুলিশকে অবহিত করে। ‘ লাশ পচে যাওয়ায় ফিঙ্গার প্রিন্ট নেওয়া সম্ভব হচ্ছে না। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নাারয়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

ওসি আরও জানান, আশ্চর্যের বিষয় হচ্ছে লাশের পচা গন্ধ পুরো এলাকাতে ছড়িয়ে পড়লেও একই গুদামে চুরিরত থাকা ২ চোর কোন গন্ধ পায়নি বলে পুলিশকে জানিয়েছে। অথচ গুদাম ঘরটি বেশ বড় এবং এর এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে নিহতের ব্যাপারে জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা