• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
গারো পাহাড়ে পাথর-বালুর দৌরাত্ম্য, প্রশ্নের মুখে পাহাড়-নদী-পরিবেশ প্রকৃতির গজনী, সম্ভাবনার ঝিনাইগাতী পর্যটন বিকাশ ও শিল্পায়নে খুলতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক রাবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা, চবিসাসের মানববন্ধন ও মৌনমিছিল তেঁতুলিয়ায় শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ,শিক্ষক পলাতক সেনবাগ ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালুর উদ্যোগ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিক আবেদন জমা শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক

ধুনটে অর্থাভাবে থমকে গেছে স্বপনের চিকিৎসা, বাঁচার আকুতি ২০ বছরের যুবকের

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি: / ৩০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ভালুকাতলা গ্রামের ২০ বছর বয়সী যুবক মো. স্বপন মিয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পারায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বর্তমানে অসুস্থতার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন দরিদ্র পরিবারের এই যুবক।

স্বপন মিয়া ভালুকাতলা গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. জয়নাল আবেদীনের ছেলে। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে তার বাবা। দিন এনে দিন খেয়ে চলা পরিবারের পক্ষে ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন স্বপন। অর্থের সংকটে যথাযথ চিকিৎসা করাতে না পারায় তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অসুস্থতার যন্ত্রণা ও চিকিৎসার খরচ জোগাড়ের দুশ্চিন্তায় পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে স্বপন মিয়া বলেন, “আমার বাবা একজন হতদরিদ্র দিনমজুর। দিন এনে দিন খেতে হয় আমাদের। আমার চিকিৎসা করানোর মতো সামর্থ্য বাবার নেই। তাই নিরুপায় হয়ে সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারব।”

স্বপন মিয়া তার চিকিৎসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সামর্থ্যবান, মানবিক ও দানশীল মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। তার পরিবারের পক্ষ থেকেও সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি ও মানবিক হৃদয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের দাবি, সামান্য আর্থিক সহযোগিতাও স্বপনের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথকে সহজ করতে পারে। তাই তাকে বাঁচাতে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
আর্থিক সহযোগিতার জন্য:
বিকাশ (পার্সোনাল): ০১৭০১৪৮৭০৭৯
স্বপন মিয়ার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা