• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
শিবগঞ্জ বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত ধর্মপাশায় যৌতুক মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার নামুজা ফাজিল মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যবিপ্রবিতে ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উপলক্ষে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্যাকেটে ফুটো, দুধে জমাটভাব; পান করে হাসপাতালে ১৭ শিক্ষার্থী ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি

পাইকেরছড়াকে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মোঃ হাসান মাহমুদ জয়, স্টাফ রিপোর্টার

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকেরছড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোঃ আবুল কালাম আজাদ।

 

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের সেবার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

 

তার ঘোষিত ইশতেহারে মাদকমুক্ত সমাজ গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলামুখী করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং সরকারি খাসজমি বা প্রয়োজনীয় জমির ব্যবস্থা করে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

শিক্ষা খাতে তিনি একটি মানসম্মত বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। একই সঙ্গে বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 

স্বাস্থ্যসেবা বিষয়ে তিনি বলেন, ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে আরও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

 

অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কাঁচা রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং প্রতিটি গ্রামের যোগাযোগব্যবস্থা সহজ ও টেকসই করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ইউনিয়নের মসজিদ ও মাদ্রাসাগুলোর উন্নয়ন, আলেম-ওলামাদের যথাযথ সম্মান নিশ্চিত এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

 

এছাড়া কাবিখা, টিআর, ভিজিডিসহ সরকারি সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের সুবিধা রাজনৈতিক পরিচয় নয়, প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান।

 

শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুফতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, “আমি মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। জনগণের সমর্থন পেলে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে পাইকেরছড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করতে কাজ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা