• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত । ‘বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি’ টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা ৮ সন্তানের জনক হতদরিদ্র আব্দুল খালেদ শিপন। চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৪ সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত  ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত গাজীপুর জেলা বাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হিমেল খান  মহাস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ কচুয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স হামরোগে উপসর্গে ১৩ মাসের ১ শিশুর মৃত্যু সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ।

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি  / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি 

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ।

এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

জানাযায়, বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আঃ মজিদ ব্যাপারীর ছেলে আমিন ব্যাপারী (৪৫)।

 

আহতরা হলেন একই গ্রামের মৃত ছালেক শেখের ছেলে রিয়াজ শেখ (৫০) এবং আদম কাজীর ছেলে কালাম কাজী (৫০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় । এতে তিনজনই

সড়কে ছিটকে পড়েন ও মোটরসাইকেল বাসে সঙ্গে পিষ্টে যায়।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে ।

 

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকিয়ে ভাঙচুর চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

 

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের পরিবারে চলছে আহাজারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা