• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আত্মঘাতী হতে পারে : ইয়ারুল ইসলাম

সংবাদতা:এইচ এম গোলাম কিবরিয়া রাকিব।  / ২৫ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সংবাদতা:এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। 

 

ঢাকা, ১৮ মে : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য GSOMIA ও ACSA প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য “আত্মঘাতী সিদ্ধান্ত” হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

 

তিনি বলেছেন, এসব চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ বন্দর, বিমানঘাঁটি ও সামরিক তথ্য আদান-প্রদানের সুযোগ বিদেশি শক্তির হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

এক বিবৃতিতে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে বিদেশি যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের প্রবেশাধিকার, বঙ্গোপসাগরে নজরদারি কার্যক্রম এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশকে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হলে তা দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।”

 

তিনি আরও বলেন, “যদি অর্থনৈতিক সুবিধার বিনিময়ে এ ধরনের প্রতিরক্ষা চুক্তি করা হয়, তাহলে জনগণের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—বাংলাদেশ কি ধীরে ধীরে বিদেশি প্রভাবের অধীনে চলে যাচ্ছে?”

 

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, “বাংলাদেশ কারও সামরিক ঘাঁটি নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।”

 

তিনি সরকারের প্রতি যেকোনো প্রতিরক্ষা বা সামরিক চুক্তির বিষয়ে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান এবং জাতীয় সংসদ ও জনগণের সামনে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা