• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

ভাটারায় জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তাহীনতায় পরিবার

প্রতিবেদক এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। / ৩২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রতিবেদক এইচ এম গোলাম কিবরিয়া রাকিব।
রাজধানীর ভাটারা থানা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর দীর্ঘদিন ধরে ভয়ভীতি, হামলা, নির্যাতন ও জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, পারিবারিক বিরোধের জেরে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. শহিদুল ইসলাম ও নাজমা ইসলামের মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় মো. শহিদুল ইসলামের আপন ভাই বিল্লাল হাওলাদার ও মান্নান হাওলাদারের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে তাদের জমি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে আসছেন। একপর্যায়ে জোরপূর্বক জমি দখল করে সেখানে একটি কারখানা নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বর্তমানে ওই জমি ও কারখানার সম্পূর্ণ নিয়ন্ত্রণ অভিযুক্তদের হাতে রয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে আরও জানা যায়, মো. শহিদুল ইসলামের ছেলেকে পূর্বেও হত্যার চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই পরিবারটি আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। প্রাণনাশের আশঙ্কায় পরবর্তীতে তিনি প্রবাসে চলে যান এবং সেখানে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন স্বজনরা।

অভিযোগে আরও বলা হয়, পরিবারের নারী সদস্যরাও বিভিন্ন সময় ভয়ভীতি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। হুমকি দিয়ে এলাকা ছাড়ার চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভাটারা থানা-এ অভিযোগ দায়ের এবং আদালতে মামলা করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তাদের অভিযোগ, অভিযুক্তরা স্থাানীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন,
“আমরা আমাদের নিজস্ব জমি ও নিরাপত্তা ফিরে পেতে চাই। দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।”

স্থাানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিল্লাল হাওলাদার ও মান্নান হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাা গ্রহণের দাবি জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা