• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

‎খুলনায় ১০ জেলায় ভোক্তার অভিযানঃ জরিমানা ২ লক্ষ ৩ হাজার

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ২০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৮ মে ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার তেতুলতলা এলাকায়  অভিযান চালিয়ে কমিউনিটি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ জরিমানা আরোপ করা হয়।  এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়৷

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কেডিএ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে  PizzaBurg-khulna কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার রুপসা উপজেলার সেনের বাজার এলাকায় অভিযান চালিয়ে আকন ফুড কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ কারার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।

‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর   উপজেলার বড় বাজার ও এন এস রোড এলাকায় অভিযান চালিয়ে তৃপ্তি বনিজ্যালয় কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৬ হাজার টাকা এবং একই অপরাধে প্রভাতী ইন্ডাস্ট্রিজ কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২টি প্রতিষ্ঠান-কে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎বাগেরহাট  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর  উপজেলার বারুইপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাশ ডিপার্টমেন্টাল স্টোর কে  যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১  হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১  টি প্রতিষ্ঠান-কে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার বল্লী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাহসিন কসমেটিকস কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।

‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া   উপজেলার  মিঠাপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স পরশ মিষ্টান্ন ভাণ্ডার কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা এবং মেসার্স নহাটা মিষ্টান্ন ভাণ্ডার কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে ঝিকরগাছা  উপজেলার ঝিকরগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুষ্প ভান্ডার কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা, মিঠু স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা এবং জয় ডিপার্টমেন্টাল স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা  জরিমানা আরোপ করা হয়।  এসময় ০৩ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর  উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার তাতিপাড়া ও ভয়না মোড় এলাকায়  অভিযান চালিয়ে মেসার্স তৃপ্তি আইসক্রিম কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ১০ হাজার টাকা এবং মেসার্স জান্নাত হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাহার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১৩ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাজার এলাকায় অভিযান চালিয়ে  মেসার্স মা অটো কে সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ৫ হাজার টাকা,  মেসার্স তীসাম বীজ ও বস্তা  ঘর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা এবং হারুন স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময়  ০৩ টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযানে  ১৮ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৩ হাজার  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা