• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

ভূরুঙ্গামারীতে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন 

কফিলুর রহমান , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):  / ২৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

কফিলুর রহমান , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (১৭ মে) বিকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে জয়মনিরহাট এলএসডি গুদামে সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ।

 

ভুরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) ফেরদৌস হোসেন, এনসিপি’র উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মা অটো মিল মালিক ও আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ মন্ডল, সুমন অটো মিলের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম, দিনা অটো মিলের স্বত্বাধিকারী আব্দুল হাকিম সহ অন্যান্য সুধিবৃন্দ ।

 

চলতি মৌসুমে এ উপজেলায় ১৬৮৩ মেট্রিক টন ধান ৩৬টা কেজি দরে, ১০৬৬৩.৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে ও ৫৫.৯৮০ মেট্রিক টন আতব চাল ৪৮ টাকা কেজি দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা