• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

বাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিব

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: / ৩২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর বাগমারায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় চলমান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান।সোমবার সকালে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি বাগমারায় পৌঁছে উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।সকাল প্রায় ১১টার দিকে সচিব উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া ব্রিজ থেকে বাইগাছা ব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সংকট সৃষ্টি হতো।এসব সমস্যা সমাধানে ১ কোটি ৮২ লাখ টাকার অধিক বরাদ্দে খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।পরবর্তীতে সচিব উপজেলার ঝিঁকরা ইউনিয়নের মধ্যঝিনা-মদাখালী ভায়া রনসিবাড়ী নদী পর্যন্ত আরও ৭ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন।প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে ইজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ১ লাখ ৩৩ হাজার ৭৭০ ঘনমিটার মাটি খননের কাজ করা হচ্ছে। প্রকল্পটির জন্য ১ কোটি ৮০ লাখ টাকার অধিক বরাদ্দ রাখা হয়েছে।এতে ৪১৬ জন উপকারভোগী শ্রমিক অংশগ্রহণ করছেন এবং প্রতিদিন ৫০০ টাকা হারে মজুরি পাচ্ছেন। প্রকল্পটি নির্ধারিত ৪০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার দুটি ইউনিয়নে মোট ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমে ৩ কোটি ৬২ লাখ টাকার বেশি ব্যয় হচ্ছে।প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।পরিদর্শনকালে সচিব মোঃ সাইদুর রহমান খান কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াছমিন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর এ শেফা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে থাকায় কৃষিকাজ ও পানি নিষ্কাশনে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল।পুনঃখনন কাজ শেষ হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা কমানো এবং পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা