• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মাদারগঞ্জ মডেল থানায় নতুন ওসি স্নেহাশীষ রায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে মাদারগঞ্জ মডেল থানার থানার যোগদান করেছেন ওসি স্নেহাশীষ রায়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন।

মানবিক দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে ইতোমধ্যে সফলতার পরিচয় দিয়েছেন তিনি। থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এক বক্তব্যে ওসি স্নেহাশীষ রায় স্পষ্টভাবে জানিয়েছেন— এই এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু। কেউ অপরাধ করলে তার পরিচয় বা প্রভাব বিবেচনা করা হবে না— আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের এই এলাকায় কোনো স্থান নেই।” এদিকে স্থানীয় জনগণ নতুন এই কর্মকর্তার যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই আশা করছেন, তার নেতৃত্বে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে এবং শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা