• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে ভেসে আসা নিখোঁজ এক ভারতীয় নাগরিকের লাশ গত ১২ মে উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় শনাক্ত হওয়ার ২ দিন পর ১৪ মে (বৃহস্পতিবার) ভারতীয় বিএসএফ ও পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।

মনু নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ৩৫ বছর বয়সী যুবকের নাম নিত্যানন্দ মালাকার ওরফে (ছোটমনা)। তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর পুর পরিষদের দুর্গাপুর এলাকা। জানাযায়,গত ৯ মে (শনিবার) থেকে থেকে নিত্যানন্দ নিখোঁজ ছিলো। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান না পেয়ে স্থানীয় পুলিশ ষ্টেশনে একটি সাধারণ ডায়রি ও করে। এরপর বাংলাদেশের মনু নদীতে একটি লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা নিশ্চিত হোন লাশটি নিখোঁজ নিত্যানন্দের।

পরে ১৪ মে (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে চাতলাপুর স্থলবন্দর দিয়ে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিত্যানন্দের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবিও ভারতীয় বিএসএফ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, মনু নদীর টিলাগাঁওয়ের চানপুর এলাকা থেকে লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনী প্রক্রিয়া শেষে নিত্যানন্দের লাশ ভারতীয় বিএসএফ ও পুলিশের সম্মানয়ে বৃহস্পতিবার বিকেলে মরদেহ বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা