• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

পরিদর্শনে গিয়ে ১৪ লক্ষ টাকার বরাদ্দ দিলেন এমপি মিলন, আনন্দে ভাসছে এলাকাবাসী

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

সুমন আহমদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ১৪ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা ও ধর্মীয়-শিক্ষাপ্রতিষ্ঠান সরজমিনে পরিদর্শন শেষে তিনি এই অর্থ সহায়তার ঘোষণা দেন। সংসদ সদস্যের এই তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক সন্তোষ বিরাজ করছে।

সফরসূচির শুরুতে সকালে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন নৌপথে ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পৌঁছান। সেখানে তিনি নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করেন এবং এর অবকাঠামো ও সংস্কার কাজের প্রয়োজনীয়তা অনুভব করে তাৎক্ষণিকভাবে ৬ লক্ষ টাকা বরাদ্দ দেন। একই সময়ে তিনি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে আরও ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের খাদ্য সংকটের কথা মাথায় রেখে ব্যক্তিগত ও সরকারি তহবিলের সমন্বয়ে ২ টন চাল সহায়তা হিসেবে প্রদানের আশ্বাস দেন।

সকাল ও দুপুরের কার্যক্রম শেষে ছাতক সদরে ফেরার পথে সংসদ সদস্য গণেশপুর এলাকায় যাত্রা বিরতি করেন। সেখানে তিনি ঐতিহাসিক গণেশপুর শাহি ঈদগাহ পরিদর্শন করেন। স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে তিনি ঈদগাহটির আধুনিকায়নের জন্য আরও ৬ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করেন।

সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং তাৎক্ষণিকভাবে উন্নয়ন বরাদ্দ দেওয়ায় ইসলামপুর ইউনিয়নের মানুষের মাঝে এক ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত বরাদ্দের জন্য অনেক দপ্তরে ঘুরতে হয়, কিন্তু সংসদ সদস্য নিজে এসে মানুষের চাহিদা বুঝে সরাসরি যে ঘোষণা দিয়েছেন, তাতে তারা অত্যন্ত আনন্দিত।

এসময় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা ও ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা এমপির এই উন্নয়নমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা