• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে চান্দিনা নতুন সড়ক উদ্বোধন করলেন এমপি আতিকুল আলম শাওন

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ডে গায়ের বাড়ি থেকে আব্দুলিপাড়া পর্যন্ত নতুন সড়কের উদ্বোধন করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। নতুন এই সড়ক নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকায় একটি চলাচল উপযোগী সড়ক নির্মাণের। অবশেষে নতুন রাস্তার উদ্বোধনের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষকে কাঁচা ও সংকীর্ণ পথ ব্যবহার করে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। নতুন এই সড়ক নির্মাণের ফলে এখন যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষি কাজ, ফসল পরিবহন ও ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি আসবে বলে তারা আশা করছেন।
এলাকাবাসীর মতে, জমির মাঝখান দিয়ে আধুনিক সড়ক নির্মিত হওয়ায় এখন কৃষিজমিতে যাতায়াত ও উৎপাদিত ফসল আনা-নেওয়া অনেক সহজ হবে। একই সঙ্গে এলাকার জমির মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সামগ্রিক যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, পৌর সহ-প্রকৌশলী সাজ্জাদ হাছান, চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ শাহজাহান সরকার, বিএনপি নেতা নাঈমুল হক ভুইয়্যা এবং যুবদল নেতা ফরহাদ করিমসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। নতুন এই সড়ক স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা