• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিন লক্ষ টাকার ভারতীয় গরু জব্দ ৫৩ বিজিবি

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিন লক্ষ টাকার ভারতীয় গরু জব্দ ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার (১২ মে) রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ১টি বিশেষ টহলদল জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শুন্য লাইন হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় গরু জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা*। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ১২টি গরু জব্দ করেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০,০০,০০০/- (বিশ) লক্ষ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি তৎপর রয়েছে। এলক্ষে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা