• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

বাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার,উদ্ধার ১৪টি মিটার

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামি রাশিদ হাসান (২৪)।তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চড়িয়া মধ্যপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, বাগমারা কৃষিনির্ভর এলাকা হওয়ায় সেচ মৌসুমে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার কৃষি উৎপাদন সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সম্প্রতি এলাকায় ধারাবাহিকভাবে ডিপ টিউবওয়েলের মিটার চুরির ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দেয়।এ ধরনের ঘটনায় বাগমারা থানায় একাধিক অভিযোগ জমা পড়ার পর অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশ গোপন অনুসন্ধান, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।অভিযানে ডিবি পরিচয়ে মিটার চুরি চক্রের সদস্য হিসেবে পরিচিত রাশিদ হাসানকে গত ৮ মে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ থানার চরিয়া মধ্যপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, একটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোট ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বাগমারা থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।জনসাধারণের প্রতি পুলিশ বিশেষ অনুরোধ জানিয়ে বলেছে, ডিপ টিউবওয়েল ও বৈদ্যুতিক মিটারের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় পাহারা জোরদার করতে হবে।এছাড়া সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে।চোরচক্রের দেওয়া মোবাইল নম্বরে কোনো ধরনের অর্থ লেনদেন না করারও আহ্বান জানানো হয়েছে।এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি করে ঘটনাস্থলের আশপাশে ঝোপঝাড়ে লুকিয়ে রাখতেন।পরে মোবাইল নম্বর সংবলিত চিরকুট রেখে মিটারের মালিকদের সঙ্গে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করতেন।তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা