• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

‎নাসিরনগরে কৃষি ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ ‎ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চেক ও ত্রাণ বিতরণ, নিহত কৃষক পরিবারের পাশে সরকারের সহায়তা

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

‎জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

‎নাসিরনগর উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হন। সাধারণ জনগণ, কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সহায়তার অংশ হিসেবে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক অনুদানের চেক ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিন উর রশিদ। এম পি তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের কৃষকদের উন্নয়ন ও সুরক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষক যেন কোনো দুর্যোগে একা না থাকে, সেজন্য সরকার সবসময় তাদের পাশে রয়েছে। তিনি আরও বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং এই খাতকে আরও আধুনিক ও টেকসই করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
‎মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে কৃষিবান্ধব সরকার গড়ে উঠেছে। কৃষকের মুখে হাসি ফোটানোই সরকারের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার সবসময় সচেষ্ট রয়েছে।”
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. হান্নান।এমপি নাসিরনগর ১ তিনি বলেন, নাসিরনগর উপজেলার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক আবু সাঈদ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠান চলাকালে মন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ ও অনুদান বিতরণ করেন।
‎স্থানীয় কৃষকরা সরকারের এ সহায়তামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরকারি সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো নাসিরনগর উপজেলায় ছিল উৎসবের আমেজ। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সাধারণ মানুষের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
‎শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা