• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর বিশেষ অভিযানে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ০৬ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় জনৈক হুমায়ুন রশিদের বাড়ির উঠানের সামনে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া চালিয়ে হুমায়ুন রশিদ (২১) নামে একজনকে আটক করতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক হুমায়ুন রশিদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কানজর পাড়া এলাকার মৃত খাইরুল বশরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা