জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
০৮/০৫/২০২৬ খ্রি.ভোর ০৪.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন দূর্গূাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর হতে পলাতক আসামির ফেলে যাওয়া ০১টি Toyota Hilux গাড়ি তল্লাশী করে ১৮০ (একশত আশি) কেজি গাঁজা উদ্ধার করে।
অপর এক অভিযানে ০৮/০৫/২০২৬ খ্রি. সকাল ০৭.৩০ ঘটিকায় অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। এসময় পুলিশ প্রাইভেটকারটি তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। রহমত আলী সুজন
পিতা- রুস্তম আলী
মাতা- জাহেরা খাতুন
সাং- বড়াইল
থানা- চুনারুঘাট
জেলা- হবিগঞ্জ
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।