• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চোরাই পিকআপ গাড়ি উদ্ধার ও চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
০৫/০৫/২০২৬ খ্রি. রাত ০১.১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উত্তর সুহিলপুর এলাকার বাদী আকতার হোসেনের বাড়ির সামনে হতে পিকআপ গাড়ি চুরির ঘটনায় এজাহারের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি টিম আসামি গ্রেফতার ও চোরাই পিকআপ গাড়ি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। পুলিশ অভিযানকালে বিজয়নগর থানাধীন আদমপুর এলাকা হতে পিকআপ চুরির ঘটনার সাথে জড়িত কামাল হোসেনকে আটক করে।পরবর্তীতে গ্রেফতারকৃত কামালের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হয়ে যাওয়া ০১টি মিনি টাটা পিকাআপ গাড়ি উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত পিকআপটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

উল্লেখ্য যে, ইং ২২/০৪/২০২৬ খ্রি.রাত অনুমান ২০.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উত্তর সুহিলপুর এলাকার বাদী আকতার হোসেনের বাড়ির সামনে হতে পিকআপ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-২০-০৬৭৬ গাড়িটি অজ্ঞাতনামা চোরচক্র চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী আকতার হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ০১টি চুরি মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় আসামি গ্রেফতার ও চোরাই পিকআপ উদ্ধারে অভিযান পরিচালনা করে এবং অভিযোগ দায়েরর ১২ ঘন্টার মধ্যে চোর চক্রের ০১ জন সদস্যসহ চোরাই পিকআপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে ০৬টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। কামাল হোসেন
পিতা- মৃত আয়েত আলী
সাং- আজমপুর
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান সাং- মেড্ডা, পীরবাড়ী
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারকৃত আসামিকে অদ্য ০৫/০৫/২০২৬ খ্রি.বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা