• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নিখোঁজের ৪ দিন পর জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

মোর্শেদ খান সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: / ৬২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া এলাকার একটি নির্জন জঙ্গল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার বিকেলে স্থানীয় বাসিন্দারা শিরিরচালা মধ্যপাড়ার জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহতের ছেলে জাকির হোসেন জানান, তাঁর মা গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর মা গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও একাধিকবার তিনি নিখোঁজ হয়েছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা