• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
পেট্রোলসদ্যৃশ তরল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, রাজশাহী মেডিক্যালে ভর্তি কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত নদী বাঁচাও, দেশ বাঁচাও একজন জেলা প্রশাসক থেকে শিক্ষকেরা শিখবে কি? সাবেক শিবির কর্মী-সাথী ও সদস্যদের নিয়ে জামায়াতের সমাবেশ রাজনীতিতে উদারতা না থাকায় গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা কাপাসিয়ায় গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি ; / ১১ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান

রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন রবি, দপ্তর সম্পাদক এ কে বাবর, কাজী মামুনুর রশিদ, মিলন বৈদ্যসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নিতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু বলেন, “রাউজান প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি রাউজানের মানুষের কথা বলার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সাংবাদিকতার মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে তৈয়ব চৌধুরী বলেন, “সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধই একটি প্রেস ক্লাবের মূল শক্তি। রাউজান প্রেস ক্লাব অতীতের সুনাম ধরে রেখে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।”

সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা