• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা স্বপ্নের রাস্তা গড়ছে জনগণ: নবীনগরের মধ্যপাড়ায় বালি ভরাটের আকুল আবেদন মামলা তুলে না নেওয়ায় ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভুরুংগামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ যুবক আটক নামাজের প্রতি আমৃত্যু অনুরাগ-শুক্রবার ভোরে না ফেরার দেশে মোঃ মজিবর রহমান(বৈশাখু) মৌলভীবাজারের বাবার হৃদয়বিদারক আর্তনাদ-“আমার মতো ভুল করবেন না” পীরগাছায় বাড়িতে ঢুকে বিধবা নারী ও ছেলেকে পিটিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক সিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশ

সারের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি: অসাধু ব্যবসায়ী আটক, জেল-জরিমানা

​পীরগাছা (রংপুর) প্রতিনিধি;এম এ হোসেন পাটোয়ারী / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ভেজাল বালাইনাশক রাখার অপরাধে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন।
​দণ্ডপ্রাপ্তরা হলেন— ছাওলা ইউনিয়নের পাওটানা হাটের ‘হাবিবা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আদম এলাকার ইব্রাহিম আলীর ছেলে হাবিবুর রহমান এবং ‘সফুরা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী পূর্ব হাগুরিয়া হাসিম এলাকার আসমার উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।
​অভিযান সূত্রে জানা যায়, হাবিবা ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ভেজাল বালাইনাশক রাখার দায়ে স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে একই অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান তাহসিন বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি বা অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সাধারণ কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
​উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, কৃষকদের কাছে সঠিক মূল্যে সার পৌঁছে দিতে কৃষি বিভাগ প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে। কোনো অসাধু ব্যবসায়ী কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
​অভিযানের সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান শরীফ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা