• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা স্বপ্নের রাস্তা গড়ছে জনগণ: নবীনগরের মধ্যপাড়ায় বালি ভরাটের আকুল আবেদন মামলা তুলে না নেওয়ায় ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভুরুংগামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ যুবক আটক নামাজের প্রতি আমৃত্যু অনুরাগ-শুক্রবার ভোরে না ফেরার দেশে মোঃ মজিবর রহমান(বৈশাখু) মৌলভীবাজারের বাবার হৃদয়বিদারক আর্তনাদ-“আমার মতো ভুল করবেন না” পীরগাছায় বাড়িতে ঢুকে বিধবা নারী ও ছেলেকে পিটিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক সিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশ

ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি, / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাঠে মাঠে এখন সবুজ ধানের ঢেউ। বছরের এই সময়ে কৃষকরা কিছুটা অবসর সময় কাটান। এমন অবসরে কৃষকদের অংশগ্রহণে ঝিনাইদহে আয়োজন করা হয় ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। ফুটবল খেলার পাশাপাশি কৃষকদের মাঝে বিতরণ করা হয় জার্সি ও উন্নত খাবার। আয়োজন ঘিরে উৎসব আনন্দে মেতে ওঠেন প্রান্তিক কৃষকরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর এ আয়োজন করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এ প্রীতি ফুটবল ম্যাচ ও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সাউথ জোনের জেডএসএম কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জলি খাতুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা লালন মিয়া, সিনজেনটার কুষ্টিয়া ডিভিশনের রিজিওনাল সেলস ম্যানেজার ইশতিয়াক শাহরিয়ার, ডিস্ট্রিবিউটর রফিক আহমাদ এবং কোটচাঁদপুর টেরিটোরির এরিয়া সেলস ম্যানেজার আল-মুজাহিদ মৃদুল।

রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলায় বিষয়খালী ‘এমিষ্টার টপ কৃষক একাদশ’কে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে ‘নলডাঙ্গা ইনসিপিয়ো কৃষক একাদশ’। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুল হাসান বলেন, আমাদের কৃষকরা সবচেয়ে অবহেলিত। তাদের স্বাস্থ্য ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষকে এগিয়ে আসা উচিত। আমরা কৃষকদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও বিনোদন দেওয়ার জন্যই ব্যতিক্রমী এই আয়োজন করেছি। হাজার হাজার কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজন উপভোগ করেছেন। এ ধরনের উদ্যোগ আমরা সামনের দিনে আরও এগিয়ে নিতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা