সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মইশাই গ্রামের সন্তান মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া (সাগর)।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত করা এবং সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধির লক্ষ্যে তাকে এই পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে নবগঠিত কমিটির সদস্য করায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। একই সঙ্গে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানেরও প্রশংসা করেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।
নেতা-কর্মীদের আশা ও বিশ্বাস, জাহাঙ্গীর আলম ভূঁইয়ার এই অন্তর্ভুক্তির মাধ্যমে ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আরও শক্তিশালী হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনকে গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানান।