• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ডমুরুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হলেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

​সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মইশাই গ্রামের সন্তান মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া (সাগর)।

​দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত করা এবং সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধির লক্ষ্যে তাকে এই পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

​জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে নবগঠিত কমিটির সদস্য করায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। একই সঙ্গে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানেরও প্রশংসা করেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।

​নেতা-কর্মীদের আশা ও বিশ্বাস, জাহাঙ্গীর আলম ভূঁইয়ার এই অন্তর্ভুক্তির মাধ্যমে ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আরও শক্তিশালী হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনকে গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।

​মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা