আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাট পৌরসভায় ১০ কেজির পরিবর্তে ওজনে কম চাল দেওয়ার প্রতিবাদ করায় এক সাংবাদিককে হেনস্তা ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে,গতকাল বৃহস্পতিবার সকালে আমাইতাড়া সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে ভিজিএফের চাল বিতরণকালে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার কথা ছিল,তবে বিতরণস্থলে প্রকৃত পরিমাণের চেয়ে ৮ থেকে ৯ কেজি করে চাল দেওয়া হচ্ছিল,অসহায় মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার এই কারচুপির বিষয়টি হাতেনাতে ধরে তীব্র প্রতিবাদ করেন মুভি বাংলা টেলিভিশনের ধামইরহাট প্রতিনিধি হাবিবুর রহমান।এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন পৌরসভার বৈদ্যুতিক লাইনম্যান মোস্তফা। তিনি প্রকাশ্যেই সবার সামনে ওই সাংবাদিককে চাল বিতরণের কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। একই সাথে তিনি সাংবাদিকদের “দেখে নেওয়ার” তীব্র হুমকি প্রদান করেন। চোখের সামনে গরিবের হক কেড়ে নেওয়া এবং সংবাদকর্মীকে হেনস্তা করার এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন এবার দেখার পালা প্রশাসন কি এই দুর্নীতির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না বিষয়টি ধামাচাপা দেবে শুধু চোখের সামনে এরকম একটি নেককারজনক ঘটনা কি ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন নাকি এ বিষয়টি এভাবেই এড়িয়ে যাওয়া হবে।