• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
নারী ও শিশুদের রক্ষায় শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে-মহিলা বিভাগ-ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইলে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড    মানবতার নীরব সৈনিক: রোগীর সেবায় নিরলস শ্রী লিটন পাল মানবতার চার ফরি ওয়ালা নিজ গ্রামে ৫০০ মিটার রাস্তার ময়লা পরিষ্কার ডিমলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বালিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন গভীর সমুদ্রে ৩ দিন ভাসমান ফিশিং বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেফতার  মনোহরদীতে বজ্রপাতে সাবেক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে সিলেট বিভাগের জেলা ভিত্তিক সেরা স্ক্রিনিং পারফরম্যান্স ২০২৬ অর্জন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বীকৃতি শুধু একটি অর্জন নয়,বরং নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিরলস প্রচেষ্টা,দায়িত্ববোধ এবং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২১শে মে) সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচির স্বীকৃতিপত্রে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি) ডা. সৈয়দ কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। আমাদের সুপরিকল্পিত কর্মপরিকল্পনা এবং মাঠমুখী উদ্যোগের ফলে স্ক্রিনিং কার্যক্রম শুধু হাসপাতালকেন্দ্রিক ছিল না, বরং পৌঁছে গেছে প্রত্যন্ত ও দুর্গম জনপদেও।

ডা. সিনথিয়া তাসমিনের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা দূর্গম জনপথ ও প্রতিকূল পরিবেশের এলাকায় গিয়ে নারীদের ক্যান্সার স্ক্রিনিং সেবা নিশ্চিত করেছেন। সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম পরিচালনায় তাঁর আন্তরিকতা ও দায়বদ্ধতা থেকে এই অর্জন সম্ভব করেছে।

এ প্রসঙ্গে ডা. সিনথিয়া তাসমিন বলেন,
“জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি যেন প্রত্যন্ত অঞ্চলের নারীরাও এই সেবা থেকে বঞ্চিত না হন। প্রতিকূলতা উপেক্ষা করে মাঠপর্যায়ে যারা কাজ করেছেন,এই অর্জন মূলত তাঁদের সম্মিলিত পরিশ্রম ও দায়িত্বশীলতার স্বীকৃতি।”

তিনি হাসপাতালের চিকিৎসক,নার্স,স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাই শ্রীমঙ্গলকে এনে দিয়েছে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা