• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
ডিমলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বালিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন গভীর সমুদ্রে ৩ দিন ভাসমান ফিশিং বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেফতার  মনোহরদীতে বজ্রপাতে সাবেক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু জামালপুরে সদর উপজেলা ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেফতার

পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি  / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 
গত বুধবার পার্বতীপুর মডেল থানা পুলিশ ৬ কেজি গাঁজা ও একটি পিকাপ ভ্যান ( ঢাকা মেট্টে-ন-১২-২৭৪৬) সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার শ্রীপুর বালী গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (২৭) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার কায়েমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাকিব আহম্মেদ (২৫)তাদের বিরুদ্ধে উপ পরির্দশক নজরুল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত বুধবার রাতে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল উপজেলার হাবড়া ইউনিয়নের বিভিন্ন সড়কে রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় রাত সাড়ে ১০ টার দিকে মোবাইল ফোনে খবর পান যে, একই ইউনিয়নের ’ল ঝিনাইকুড়ি বাজারে কাবের মোড় এলাকায় স্থানীয় লোকজন চলাফেরায় সন্দেহ হলে একটি পিক্যাপ ভ্যানসহ ২ ব্যক্তিকে আটক করেছে। এস আই নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৬ টার দিকে ৬ কেজি গাঁজাসহ পিক-আপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত জানায়, ঢাকার শনির আখড়া থেকে এসব গাঁজা নিয়ে হাবড়া ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হয়। এর আগেও আরও ২ বার গাঁজা নিয়ে একই এলাকায় এসেছিল।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জব্দ পিক-আপ গাঁজা ও আটক ২ ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা