নিজস্ব প্রতিবেদক
এসআই (নিঃ) গোপাল চন্দ্র মন্ডল, সঙ্গীয় অফিসার ফোর্সসহ শিবগঞ্জ থানার সাধারণ ডাইরী নং-৮৭৭ তারিখ ১৮/০৫/২৬ খ্রি. মূলে শিবগঞ্জ থানা এলাকায় কিলো-২১ দিবা ডিউটি করা কালীন সময় শিবগঞ্জ থানাধীন রসুলপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৮/০৫/২০২৬ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ পৌরসভাস্থ গোয়ালপাড়া ৫নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত গাজী চেয়ারম্যানের মোড় নামকস্থানে পাকা রাস্তার উপর পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ট্রাকের চালক কৌশলে পালাইবার চেষ্টা করিলে, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাহাকে ঘটনাস্থলে ধৃত করেন। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর হেফাজতে থাকা ঢাকা মেট্রোঃ ড-১১-৯০৭৩ মিনি ট্রাক যাহার ইঞ্জিন নং-497TC93AZX801877, চেসিস নং-MAT386537L8R01239 উক্ত মিনি ট্রাকের সামনের অংশ হলুদ পিছনে সবুজ রং বিশিষ্ট, যাহার মধ্যে ৬০ (ষাট) বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন, যাহার প্রতিটি বস্তা ৩০ কেজি করে সর্বমোট ৬০০৩০=১৮০০ (আঠারো শত) কেজি, অবৈধ নিষিদ্ধ ঘোষিত পলিথিন, যাহার বাজার মূল্য অনুমান (১৮০০.০ ২২০)=৩,৯৬,০০০/-(তিন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং ১৮/০৫/২০২৬ খ্রি. তারিখ ১১.০০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। যাহার (মামলা/জিডি): শিবগঞ্জ থানার মামলা নং-১৫ তারিখ ১৮/০৫/২৬ খ্রি. ধারা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সালের ১৫ (১) এর ৪ (ক)/১৫(১) টেবিলের ৪(খ) রুজু করা হয়েছে।