সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জেসিও-৪৬২৬ নায়েব সুবেদার আমানউল্লা মোল্লা আজ সেমবার (১৮ মে) আনুমানিক ৭টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আমানউল্লা মোল্লা গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বিজিবিতে কর্মরত/অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে বিজিবি কর্তৃক যথাযথ সম্মান প্রদর্শনের নিমিত্তে গার্ড অব অনার প্রদানের নীতিমালা রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাষ্ট্রের সূর্যসন্তান ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস দল মরহুমের গোপালগঞ্জের বাড়িতে গমন করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এছাড়াও বিজিবি কর্তৃপক্ষ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।