• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

গড়েয়া সোটাপীরের পাশে সালন্দর ইক্ষু খামারে স্থাপিত হচ্ছে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ / ২১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ের বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে সদর উপজেলার গড়েয়া সোটাপীর এলাকার পাশে অবস্থিত সালন্দর ইক্ষু খামারে। এ তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ।

সোমবার ( ১৮ মে) গড়েয়া ফাজিল মাদ্রাসা-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আব্দুল হামিদ বলেন, “ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। গড়েয়া সোটাপীরের পাশে সালন্দর ইক্ষু খামারে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে এবং স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলায় চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে এবং এ অঞ্চলের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, মেডিকেল কলেজটি বাস্তবায়িত হলে ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্য ও শিক্ষা খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা