• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
পঞ্চগড়ে চেয়ারম্যান মিলন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,  বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা!  রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার 

‎৪৯ বিজিবির অভিযানে সীমান্তে প্রায় ৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ১৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
‎যশোর সীমান্তের বিভিন্ন চেকপোষ্টে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎সোমবার (১৮ মে) দিনভর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৩৭টি শাড়ী, ০১টি থ্রী-পিস, ০১ কেজি জিরা, ০২ প্যাকেট ফুসকা, ২২ প্যাকেট পাতার বিড়ি, ৫৩টি সিটিগোল্ড আইটেম, ৪২১টি চকলেট এবং ৩০০টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৪,৬৬,২০০/-(চার লক্ষ ছেষট্টি হাজার দুইশত) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা