• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

গয়াবাড়ি ইউনিয়ন জাতীয় ছাত্র-শক্তির নতুন কার্যালয় উদ্বোধন

উপজলা প্রতিনিধি ​ডিমলা (নীলফামারী)  / ৫৫ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

উপজলা প্রতিনিধি ​ডিমলা (নীলফামারী) 

 

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় ছাত্র-শক্তি’ গয়াবাড়ি ইউনিয়ন শাখার নতুন অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

 

​গয়াবাড়ি ইউনিয়ন জাতীয় ছাত্র-শক্তির আহ্বায়ক মো. শেফাজুল ইসলাম সাবুজের নেতৃত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন এই কার্যালয়টি উদ্বোধনের মাধ্যমে ইউনিয়নের ছাত্র ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিমলা উপজেলা জাতীয় ছাত্র-শক্তির আহ্বায়ক তুষার ইমরান।

 

​গয়াবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. শেফাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জাতীয় ছাত্র-শক্তির সদস্য সচিব ওমর ফারুক। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র-শক্তির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

​উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গয়াবাড়ি ইউনিয়নে ছাত্র-শক্তির এই নতুন কার্যালয় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সাংগঠনিক ভিত মজবুত করতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। নেতৃবৃন্দ মো. শেফাজুল ইসলামের নেতৃত্বে গয়াবাড়ি ইউনিয়ন ছাত্র-শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা