• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

চান্দিনায় এনসিপির কার্যালয় উদ্বোধন, শতাধিক নতুন সদস্যের যোগদান।

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধি / ৩৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিকেলে মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চান্দিনার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। আলোচনা সভায় ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এ সময় রেমিট্যান্স যোদ্ধাসহ শতাধিক ব্যক্তি এনসিপির রাজনীতিতে যোগদান করেন বলে জানানো হয়।
সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার মাধ্যমে একটি শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে দলটি ভূমিকা রাখতে চায় বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চান্দিনা এনসিপির প্রধান সমন্বয়ক আবুল কাশেম অভি।
অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি, নতুন সদস্যদের অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে এলাকায় রাজনৈতিক আলোচনা নতুন মাত্রা পায়। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এ ধরনের কার্যক্রম আগামী দিনে চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা