• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

প্রাণনাশের হুমকি পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন।

‎কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : / ৩৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬


‎কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

‎পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের পশ্চিম আজিমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন ও তার পরিবার।

‎সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, প্রায় দেড় মাস আগে স্থানীয় আমির হোসেন ও তার ছেলে ইমরান তার ওপর হামলা চালায়। এসময় ইট দিয়ে আঘাত করে তার পা থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুয়াকাটা হাসপাতাল এবং পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

‎দীর্ঘ চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পরও অভিযুক্তদের হুমকি ও হয়রানি অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

‎নিজেদের নিরাপত্তার জন্য বাড়ির সামনে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, গত ১৬ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ইমরান ও তার এক চাচাতো ভাই সেই সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। একইসঙ্গে বাড়ির বাথরুমের লাইট খুলে নিয়ে যায়।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দাবি করেন, ক্যামেরা ভাঙ্গার আগ মুহূর্তের একটি ছবি মোবাইল অ্যাপে সংরক্ষিত রয়েছে। সেই ছবির সূত্র ধরেই তারা অভিযুক্তকে শনাক্ত করেছেন।

‎এ বিষয়ে প্রতিবাদ করলে জয়নাল আবেদীন ও তার দুই ছেলেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। পরিবারটির দাবি, ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন অভিযুক্তরা।

‎ভুক্তভোগী জয়নাল আবেদীন আরও জানান আমার ও আমার পরিবারের কোন ক্ষতি হলে এ জন্য দায়ী থাকবে ইমরান, তার বাবা আমির হোসেন, চাচা আনছার ও আনোয়ার।

‎এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা