• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী মামলায় আ’লীগ নেতা রিপন গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: / ২৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন বকস-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার কমলাকলস গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত রিপন বকস মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের মো: ফিরুজ বখসের পুত্র।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী সাথী আক্তার বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন (এফআইআর নং- ৩৪, তারিখ: ২৮/১০/২০২৪ইং; জিআর মামলা নং-৩৪/৩২৪)। উক্ত মামলায় রিপন বকস ২১ নম্বর এজাহারভুক্ত আসামি।

 

স্থানীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, রিপন বকস ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। সম্প্রতি হাইল হাওর এলাকায় মরহুম লুৎফুর রহমানের পরিবারের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালান রিপন বকস ও তার ভাইয়েরা।

 

অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের রায় ও ডিক্রির মাধ্যমে উক্ত ভূমির বৈধ মালিকানা মরহুম লুৎফুর রহমানের পরিবারের পক্ষেই নিশ্চিত হয়েছিল। এছাড়া মৌলভীবাজার সদর আদালত ওই নালিশী ভূমির ওপর প্রথমে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে শান্তিপূর্ণ দখল ও স্বত্ব সংরক্ষণের লক্ষ্যে স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ ও ডিক্রি প্রদান করেন। আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে মরহুম লুৎফুর রহমানের পরিবারের সদস্যদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগে রিপন বকস ও তার সহযোগীদের বিরুদ্ধে পৃথক অভিযোগও রয়েছে।

 

প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, গ্রেপ্তারকৃত রিপন বকসের বিরুদ্ধে শুধু রাজনৈতিক সহিংসতা বা ভূমি দখলের অভিযোগই নয়, বরং তার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের রেকর্ড রয়েছে। তিনি ২০২২ সালে দায়েরকৃত একটি চাঞ্চল্যকর হত্যা মামলার (জিআর-২৯/২২) প্রধান অভিযুক্ত আসামি।

 

মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা