• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

চান্দিনায় তারেক রহমানকে ঘিরে জনসমুদ্র, এমপি শাওনের প্রতি স্নেহময় মুহূর্তে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধি। / ৩৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনা উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রাকালে তাকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়।

সকাল থেকেই চান্দিনার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। দলীয় কর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নেতাকর্মীদের উপস্থিতি এবং স্লোগানে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এ সময় কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্নেহভরে হাত রাখেন বলে উপস্থিত নেতাকর্মীরা জানান। হঠাৎ ঘটে যাওয়া এ দৃশ্য উপস্থিত সবার মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগের জন্ম দেয়। মুহূর্তটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দের প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেকে এটিকে রাজনৈতিক সৌহার্দ্য ও আন্তরিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, দলের শীর্ষ নেতৃত্বের সফরকে কেন্দ্র করে দীর্ঘদিন পর চান্দিনায় এমন প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। তারা বলেন, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মফিজুদ্দিন ভুইয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি এবিএম সিরাজ, সাবেক মেয়র শাহ মো. আলমগীর খান, বিএনপি নেতা নাঈমুল হক ভুইয়া, যুবদল নেতা ফরহাদ করিম, মহিলা দলের নেত্রী শাহিদা হক শিল্পীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

স্থানীয়দের মতে, সফরকে ঘিরে চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা