• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন  আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কচুয়ায় ৩ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক, স্থানীয় যুবকদের ধাওয়ায় পাকড়াও পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন  সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রাস্তায় শিমরাইলকান্দি-বিজয়নগর সড়কের স্পিডব্রেকারে রং করার কার্যক্রম পরিচালনা হচ্ছে।  মেলান্দহে প্রধান শিক্ষকের ল্যাপটপ এটিও ব্যক্তিগত কাজে ব্যবহার  চাঁপাইনবাবগঞ্জের নিষিদ্ধ পলিথিন জব্দ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ‘ইয়োগা রানআপ’ অনুষ্ঠিত।

আনিসুর রহমান মানিক,জেলা প্রতিনিধি। / ২৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

আনিসুর রহমান মানিক,জেলা প্রতিনিধি।
পঞ্চগড়: আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবসকে সামনে রেখে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের আয়োজনে রানআপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই রানআপ অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা ইয়োগার কলাকৌশল প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘ইয়োগার মাধ্যমে শারীরিক নানা রোগবালাই থেকে দূরে থাকা যায়। সুস্থ-সুন্দর জীবন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমরা নদী, খাল ও জলাশয় খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি।’

ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ‘করপোরেট জগতে, হাসপাতালে, এমনকি আমেরিকা ও ইউরোপেও যোগ ব্যায়ামকে গ্রহণ করা হয়েছে। বহু বিশ্ববিদ্যালয় তাদের পাঠ্যক্রমের অংশ হিসেবে, তাদের প্রশিক্ষণ সেশনের অংশ হিসেবে, তাদের স্বাস্থ্য চিকিৎসার অংশ হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করেছে।’

 

তিনি আরও বলেন, ‘যোগ কর্মসূচি ও যোগ উদযাপনের মতো উদ্যোগগুলো পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক উপলব্ধি এবং সম্মিলিত কল্যাণের প্রসারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার বন্ধনকে আরও শক্তিশালী করে। আমি আশ্বাস দিতে পারি যে, ভারত ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণ, শান্তি ও পারস্পরিক অগ্রগতির জন্য আমরা সম্ভাব্য সবকিছু করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা